শিরোনামঃ

উত্তর রাঙ্গুনিয়ায় সর্ববৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) বর্ণাঢ্য র‍্যালিতে হাজারো মুসল্লির অংশগ্রহণ

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

উত্তর রাঙ্গুনিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা উত্তর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহযোগিতায় আয়োজিত এ জুলুসে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

সকালে মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইন সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠ থেকে জুলুসটি শুরু হয়। এর আগে হযরত হোসাইন শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করা হয়। পরে জুলুসটি মরিয়মনগর চৌমুহনী গাবতল ডিসি সড়ক আলমশাহপাড়া, ধামাইরহাট, ইসলামপুর, রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রানীরহাট, রাজারহাট, পারুয়া, ঘাটচেক-কাপ্তাই সড়ক দিয়ে চন্দ্রঘোনা লিচুবাগান, ইকোপার্ক হয়ে নিশ্চিন্তাপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

জুলুসে চার শতাধিক মোটরসাইকেল, তিন শতাধিক সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিরা অংশ নেন। এ সময় পুরো র‍্যালি জুড়ে নাতে রাসূল (দ.) পরিবেশন এবং কালেমা খচিত পতাকা বহন করতে দেখা যায়।
জুলুসে ছদারত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আ.ত.ম. লিয়াকত আলী আলকাদেরী।

জুলুস শেষে মাদ্রাসা মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি মুজিবুর রহমান সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মামুনুর ইসলাম ও অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ গোফরান। প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আ.ত.ম. লিয়াকত আলী আলকাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক আলকাদেরী, আল্লামা আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী,  চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, উত্তর জেলা গাউসিয়া কমিটির সমাজসেবা সম্পাদক মির্জা ফজলুল কাদের, মির্জা ওমরা মিয়া, সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য লোকমান কোম্পানী, শাহজাদা হাফেজ নঈম উদ্দিন ভান্ডারী।

জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাস্টার জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক প্রধান এইচ এম তারেক হোসাইন, মুহাম্মদ দিদারুল আলম, জাহাঙ্গীর আলম মেম্বার ও মিডিয়া প্রধান এইচ এম শহীদুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জুলুস বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (দ.)-এর শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি ভালোবাসা ও সুন্নি আকিদার প্রচারের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL