শিরোনামঃ

সন্দ্বীপে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সাংবাদিকদের সহযোগিতা চান আমজাদ হোসেন

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি ও সদস্য সচিব কামরুল হাসান।
এ ছাড়া প্রথম আলো প্রতিনিধি আনোয়ার আবছার, আমার দেশ প্রতিনিধি শামসুল আজম, যমুনা টেলিভিশনের প্রতিনিধি চারু মিল্লাত, ইনকিলাব প্রতিনিধি শামসুল আহসান, বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন, ইলিয়াস কামাল বাবুসহ আরও অনেকে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় তাঁরা সন্দ্বীপের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও গণমানুষের কল্যাণে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ইউএনও মো. আমজাদ হোসেন। পরে তিনি বলেন, সন্দ্বীপের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ লক্ষ্যে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL