সীতাকুন্ডে চট্টগ্রাস্ত সীতাকুন্ড সমিতির স্থাগিত করেছে সমাজ সেবা অধিদপ্তর। চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনের স্থাগিতাদেশ প্রদান করা হয়। এতে উল্লেখ রয়েছে, নতুন কমিটি নির্ধারন কল্পে সমিতির নির্বাচনকে ঘিরে ২৮ মার্চ চট্টগ্রাম আদালতে ২৮/২০২৬ নং মামলা দায়ের করা হয়েছে। উচ্চ আদালতে বিচারাধীন মামলার প্রেক্ষিতে ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রম স্থগিত রয়েছে।
বাদী সূত্রে জানা যায়, ২০০৭ সালে চট্টগ্রামস্ত সীতাকুন্ড সমিতি প্রতিষ্ঠালাভের পর থেকে কয়েক সদস্য কমিটির কার্যক্রমকে কুক্ষিগত করে রেখেছে। মানবিক কাজে দান করতে দাতাদের প্রদত্ত লাখ লাখ টাকা আতœসাত করেছে কতিপয় সদস্যরা। সুষ্ঠ ও পরিচ্ছন্ন হিসাব উপস্থাপন ছাড়া নির্বাচন দেয়ারা নামে ছলছাতুরীর আশ্রয় নেয়া হয়। দীর্ঘদিন ধরে দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সমিতির সদস্যদেন মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সমিতির অনিয়ম রুখতে সমাজ সেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী মো. নুরন্নবী।
এদিকে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে প্রায় ২৮ টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হন। সভাপতি- সম্পাদকসহ কয়েকটি পদে প্রতিদ্বন্ধিতা করতে প্রতিদ্বন্ধিরা মাঠে বিরচন করছে। তাছাড়া নির্বাচনী কার্যক্রম সম্পন্নে সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। তবে আদালতে মামলা রজু হওয়ায় সমাজ সেবা দপ্তর হতে নির্বাচনী কর্মকান্ড বন্ধের নির্দশনা প্রদান করেছে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আইনুল কামাল। তিনি বলেন,‘ আইনানুগ বাধা উপেক্ষা করে নির্বাচন দেয়ার সুযোগ নেই। আদালতের সিদ্ধান্তের উপর নির্বাচনী কার্যক্রম নির্ভার করছে বলে। গতকাল ১৩ এপ্রিল নির্বাচন বন্ধের নির্দেশনা পেয়েছেন বলে জানান তিনি।