শিরোনামঃ

এনডিএম সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে—শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এমপি। সভায় তিনি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কার, সাংগঠনিক তৎপরতা, স্থানীয় সরকার নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন ও মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের কনফারেন্স রুমে কেন্দ্রীয় এনডিএমের আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এনডিএম-এর জেলার আহবায়ক মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে ববি হাজ্জাজ বলেন, দেশের তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষা জোরদার করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষা খাতের যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে এবং তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এনডিএম সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে। মতবিনিময় সভা শেষে তিনি উপস্থিত কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL