আনোয়ারার বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী রহ. সুন্নিয়া মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় ‘অভিভাবক সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বরুমচড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সেনিমানে সভাপতিত্বে করেন অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব আবদুল খালেক শওকি। এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. জসিম উদ্দিন আমজাদী।
এতে উদ্বোধক ছিলেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, প্রধান অতিথি ছিলেন আল-আমিন বারীয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ ড. আল্লামা মুহাম্মদ ইছমাইল নোমানী, প্রধান বক্তা আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাকতাই শাখার ম্যানেজার মোহাম্মদ আবদুল আজিম, মাদ্রাসার আজীবন দাতা সদস্য নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ হোসেন সওদাগর, ব্যাংকার মোহাম্মদ মোরশেদ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে আরবী, ইংরেজি ও বাংলায় বক্তব্য শুনান মাদ্রাসার ছাত্রী মারিয়া হক, আলিফা সুলতানা, সুমাইয়া মুনতারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল খালেক মেম্বার, ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ মুনির, ইমাম মাওলানা দিদারুল আলম, শাহাদাত হোসেন সওদাগর, আবুল কালাম, মনির আহমদ, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আজম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নঈম উদ্দীন, ছৈয়দ নুর বাবুল বাবুর্ছি, নুর নব্বী, বেলাল হোসেন, জাফর আহমদ প্রমূখ।