শিরোনামঃ

ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বারখাইনের ইউনিয়নের হাজীগাঁও এলাকার বসতঘর থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

তার নাম মনোয়ারা বেগম (৪৮)। স্থানীয় মোহাম্মদ আলী প্রকাশ ডাকাত আলীর স্ত্রী। পুলিশ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১২ হাজার টাকা জব্দ করে। এরআগে গত ২৮ জুলাই দেশীয় অস্ত্রসহ তার স্বামী ডাকাত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। 

আনোয়ারা থানার এসআই (নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL