শিরোনামঃ

৪ মাদকসেবীর ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে পুলিশের যৌথ অভিযানে ৪ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চাতরীতে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার। অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীসহ প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহেদ হাসান (২৮), মো. নুরচ্ছফা (৩৪), মো. ইসমাইল নেওয়াজ (২৬) ও মো. আসাদ (২৯)। তারা সবাই চাতরী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, ‘মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসন আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করবে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL