চট্টগ্রামের হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন যুবদল নেতা মোহাম্মদ রুবেল। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহেরনেগা এলাকার পূর্ব ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যুবদল নেতা রুবেল নিজেই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে প্রবেশ করে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী গুলো তুলে দেন। নতুন খাতা-কলমসহ যাবতীয় শিক্ষা সামগ্রী হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। শিক্ষা সামগ্রী বিতরণকালে মো. রুবেল বলেন, "শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই না কোনো শিশু অর্থাভাবে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ুক। তিনি আরও ঘোষণা দেন, এই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যাদের স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার সামর্থ্য একেবারেই নেই, যাচাই-বাছাই করে সেইসব অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আমি ড্রেস বানিয়ে দেবো। এছাড়া বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ মনির, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. এরশাদুল আলম, যুবদল নেতা মো. হৃদয়, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহাদাত, ছাত্রদল কর্মী মো. সাকিব এবং ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মো. সেলিম প্রমুখ।