শিরোনামঃ

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা তাজরিয়ান ফাইয়াজ নিহত

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। নিহত যুবকের নাম তাজরিয়ান ফাইয়াজ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। 

 

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তাজরীন ফায়াজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডেরর মোসাবিয়া এলাকার করিম মুহুরি বাড়ির বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা হাকিম উদ্দীনের ছেলে।

 

প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার সময় ফ্লাইওভারের মাঝখানে একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। ওই সময় বৃষ্টি থাকার কারণে ফ্লাইওভারের পিচঢালা সড়কটি ভেজা ও পিচ্ছিল ছিল। এর ওপর পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকারাচ্ছন্ন এলাকায় লরিটি দাঁড়িয়ে থাকার বিষয়টি দূর থেকে মোটরসাইকেল চালকের পক্ষে দূরহ হয়ে পড়ে। তাজরীন ফায়াজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে চলে আসা ওই বিকল লরির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহতের সহপাঠী ও পরিচিতজনদের আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার ভয়াবহ চিত্র দেখা যায়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার ও আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL