জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃষ্টিকে উপেক্ষা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর নেতৃত্বে উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও জিয়া মঞ্চের উদ্যোগে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়।
মিছিলটি রাজানগর রানীরহাট কেভিএস কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রানীরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রানীরহাট যাত্রী ছাউনির সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক অধ্যায়। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাবেক ছাত্রনেতা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামপুর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বাঁচা, জেলা জিয়া মঞ্চ নেতা নুর মোহাম্মদ তালুকদার, ইসলামপুর বিএনপি নেতা হাজী ইকবাল, উপজেলা যুবদল নেতা জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ইউছুপ সাগর, নেজাম উদ্দিন, নিজাম উদ্দিন, খোরশেদ আলম ও ইসকান্দর।
এছাড়া বক্তব্য দেন রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদার, সদস্য সচিব আব্দুল হালিম মাসুদ, ইসলামপুর যুবদলের সদস্য সচিব ফরিদ বিন আলী, জেলা ছাত্রদল নেতা মাসুদ বিন ওমর, জেলা জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, রাজানগর ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন, ইসলামপুর ছাত্রদলের সদস্য সচিব রিমন তালুকদার, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, সদস্য সচিব লোকমান, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল পারভেজ এবং শ্রমিক দলের রাশেদ, সাইফুল, সৈয়দ ও ফরিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।