শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা প্রবেশ মুখ 'কাটাখালী তক্তার পোল' এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে দশটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী 'লাল সবুজ পরিবহন'-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বাসের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত আলী জানান, আহতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যে নিয়োজিত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL