শিরোনামঃ

রাজানগর রানীরহাট আর.এ.বি.এম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নের আহ্বান সভাপতি ইউছুপ কামালের

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

ঐতিহ্যবাহী রাজানগর রানীরহাট আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ইউছুপ কামাল তালুকদার ও অভিভাবক প্রতিনিধি শাহেদ কামাল তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সোমবার (১০ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউছুপ কামাল তালুকদার।
নিপু কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহেদ কামাল তালুকদার, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ কামরুল হাসান, শিক্ষক মুহাম্মদ আলমগীর, সমাজসেবক নাছির উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউছুপ কামাল তালুকদার বলেন, “রাজানগর রানীরহাট আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় আমাদের ঐতিহ্য ও ইতিহাসের অংশ। এই বিদ্যালয় থেকে দেশের বিভিন্ন গুণীজন সৃষ্টি হয়েছেন। বাংলাদেশ সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেকে খ্যাতনামা চিকিৎসক, বিসিএস ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের এই গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করবেন এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন—এটাই আমাদের।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL