শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বিকল দুই ড্রেজার

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রাজানগর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইছামতী নদীতে এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনস্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

পরে রাণীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের দায়ে লক্ষ্মী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL