শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ছাদে ফুলের বাগান দেখতে গিয়ে ১১ বছরের শিশুর মৃত্যু

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা এলাকায় ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের র‍্যালিং থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য হোসেন মেম্বার বলেন, “ঘটনাটি আমি শুনেছি। শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে ছাদের র‍্যালিং থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি।”

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে ‘জিনের প্রভাব’ রয়েছে বলে নানা ধরনের ধারণা প্রচলিত আছে। তবে শিশুটির মৃত্যুর সঙ্গে এমন কোনো বিষয় জড়িত ছিল কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি ছাদ থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই জানা গেছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL