১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও জনসাধারণের জন্য নিরাপদ খাওয়ার পানির সু-ব্যবস্থার লক্ষে বসানো হয়েছে পানির প্ল্যান্ট।
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার গতকাল দুপুরে আনুষ্ঠানিক ভাবে নিরাপদ খাওয়ার পানির প্ল্যান্ট উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মিসকাত উদ্দীন আহমদ ও মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: আবদুল মোমেন, নার্সিং ইনচার্জ মর্জিনা আকতার।
নিরাপদ পানির প্ল্যান্ট উদ্বোধনের পর সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন রোগীদের সাথে কথা বলে তিনি তাদের চিকিৎসার খোঁজ খবরও নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারন ক্ষমতার বেশি মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য মেয়র হায়দার চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা প্রদানের জন্য আশ্বাস দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন হাসপাতাল পরিদর্শন সময়ে তার সাথে ছিলেন।