শিরোনামঃ

চকরিযায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ৪জন নারী-পুরুষ আটক 

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চকরিয়ায় থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ৪জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। 
সোমবার (২৪ আগস্ট) সকালের দিকে উপজেলার নবগঠিত মালুমঘাট ইউনিয়নের মালুমঘাট স্টেশনের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। 

থানা পুলিশ সূত্রে জানাগেছে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃতে থানা পুলিশের একটি বিশেষ  উপজেলার নবগঠিত মালুমঘাট ইউনিয়নের মালুমঘাট স্টেশনের আবাসিক হোটেলে আভিযান পরিচালনা করেছে। স্থানীয় জনগণের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে আবাসিক হোটেলের কক্ষ হতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন নারী ও ২জন পুরুষসহ মোট ৪ জনকে পুলিশের টিম গ্রেফতার করতে সক্ষম হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, একটি আবাসিক হোটেলের কক্ষ হতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন নারী ও ২জন পুরুষসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL