শিরোনামঃ

চকরিয়ায় থানা পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

“সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন” “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”–এ প্রতিপাদ্যকে সামনে রেখে 
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নির্দেশনা মতে তৃতীয় দিনের মতো কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে চকরিয়া থানার আওতাধীন হারবাং ইউনিয়ের হারবাং বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ প্রদান করেন।
বক্তারা আরও বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাই সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মাদককে না বলুন, সুস্থ জীবনকে হ্যাঁ বলুন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL