শিরোনামঃ

চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার, আসামি গ্রেফতার

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

কক্সবাজারের চকরিয়ায় থানার পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সাইফুল ইসলাম  বাবুইয়া (২২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি সাইফুল ইসলাম উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার উলা মিয়ার ছেলে বলে জানা গেছে। 
থানা পুলিশ জানিয়েছেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে থানার ওসি'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭ঠটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়া নামের 
একটি মামলার এজাহারনামীয় আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত বসতঘরের খাটের নিচে লুকায়িত অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ সাইফুল ইসলাম ওরফে বাবুইয়া নামে মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL