কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বা খাবার তৈরি, বিক্রি, পণ্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা এবং অনুমোদন বিহীন পন্য বিক্রিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। এসময় নানা অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৩ হাজার জরিমানা করা হয়েছে।
রোববার (২২আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক মো: হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় বেকারী, খাবার হোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও মুদির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক মো: হাসান আল মারুফের নেতৃত্বে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযানে বেকারী পন্যে অনুমোদন বিহীন রং, হাইড্রোজ ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেলে মূল্য না থাকা, অনুমোদন বিহীন পন্য রাখা ও বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সে গুলো হচ্ছে, পৌরসভার মগবাজারের স্টার ব্রেড বেকারী ৮ হাজার টাকা, উপজেলা ভূমি অফিস সেন্টারের নবাব বাড়ীর মাংসের দোকানকে ৩ হাজার টাকা, পৌরশহরের চিরিগা হাশেম মার্কেটের বোরহান স্টোরকে ২০ হাজার টাকা, চিরিংগা বায়তুশ শরফ রোডের আল মদিনা হোটেলকে- ১০ হাজার টাকা, পৌরশহরের মিষ্টির দোকান পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত এসব ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা হায়দার আলী, চকরিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) জুয়েল বড়ুয়াসহ, পুলিশ ফোর্স ও সরকারি দপ্তরেরর বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, বিক্রি, পন্যের গায়ের লেভেলে মূল্য না থাকা, ভেজাল ও অনুমোদন বিহীন পন্য বিক্রির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নানা অপরাধ থাকায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও এসব প্রতিষ্টানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্যও সতর্ক করা হয়।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।