শিরোনামঃ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

‘সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন’ ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’–এ স্লোগানকে সামনে রেখে 
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নির্দেশনায় চতুর্থ দিনের মতো কক্সবাজারের চকরিয়া থানার আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈয়ারবিল বাজার এলাকায় চকরিয়া থানার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচীর র‍্যালি ও সচেতনামূলক সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ২ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে সচেতনতামূলক সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রের জন্য মাদক একটি ভয়াবহ অভিশাপ। যারা মাদক সেবন করে তাঁরা কোন না কোন ব্যক্তির দ্বারা নেশায় জড়িত হয়েছে। 
পরিবারের দায়িত্ব হলো তাদের সন্তান কখন কোথায় যায় বা যাওয়া আসা করে সেদিকে খেয়াল রাখা অত্যান্ত গুরুদায়িত্ব। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী এ কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকমুক্ত চকরিয়া গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL