শিরোনামঃ

জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৬২ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সেরা ২০ মেধাবী শিক্ষার্থীর তালিকায় ১২তম স্থান অর্জন করেছে সে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগীয় মেধাক্রমে তার অবস্থান ৯ম।

শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচ্য কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ। ১৯৯০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুদীর্ঘ ৩৪ বছর ধরে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ায় অভাবনীয় সাফল্যে অর্জনের মধ্যদিয়ে দেশজুড়ে সমাদৃত হয়ে এগিয়ে যাচ্ছে এ শিক্ষা প্রতিষ্ঠান। এসএসসি  পরীক্ষার ফলাফলে উপজেলা, জেলা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা সর্বোচ্চ ১২৬২ নম্বর পেয়ে সাফল্যের সাক্ষর রেখে শ্রেষ্টত্ব অর্জন করে শীর্ষ স্থান ধরে রেখেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

মেধাবী শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত চকরিয়া কোরক বিদ্যাপীঠে অধ্যয়ন করেছে। পড়াশোনার পাশাপাশি, বেসরকারি বৃত্তি, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, অধ্যবসায়, মেধা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। তার কৃতিত্বে পরিবার, শিক্ষক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
মুনতাকা সোয়াইবার বাবা ঈমাম হোছাইন এবং মা উম্মে মোখলেছা খানম। তার মা চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের বাড়ি চকরিয়া থানা সেন্টার এলাকার ভরামহুরীতে। মুনতাকা সোয়াইবা জেলার স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী মরহুম এডভোকেট আমজাদ হোসেনের ভাতিজী। 

মুনতাকার বাবা ঈমাম হোছাইন বলেন, “তার এই অর্জনের পেছনে কঠোর পরিশ্রম, মেধা, অধ্যবসায় এবং সম্মানিত শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের আদরের মুনতাকার জন্য সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতেও সে তার মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জাতির জন্য গর্ব বয়ে আনতে পারে।”
মুনতাকা সোয়াইবা চমকপ্রদ ফলাফল কৃতিত্বে
অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে তার সাফল্যের পথচলা আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা সবার।
মেধাবী শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা সাফল্যের বিষয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের কাছে জানতে চাইলে তিনি বলেন, চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে ৭৭% পাশের হার নিয়েও জিপিএ ফাইভ পরিসংখ্যানে উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। ৪০১ জন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১১ জন। আশাকরি আরো ভালো ফলাফলের মাধ্যমে ধারাবাহিকতা রক্ষার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সবচেয়ে বড় আনন্দিত হলাম বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মুনতাকা সোয়াইবা ১২৬২ নম্বর পেয়ে জেলায় প্রথম ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভাগের সেরা ২০ মেধাবী শিক্ষার্থীর তালিকায় ১২তম স্থান অর্জন করায় প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন। সত্যি তাঁর এ সাফল্য ও কৃতিত্বের জন্য আমরা গর্বিত। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য ও ভবিষ্যৎ কামনা করি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL