চকরিয়া থানার আওতাধীন উপজেলার লক্ষ্যারচর ও কৈয়ারবিল ইউনিয়নের জনসাধারণ নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষে অপরাধী সনাক্তকরণে বিভিন্ন স্টেশনে মতবিনিময় করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তিনি মঙ্গলবার (১১আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন স্পটে এ মতবিনিময় করেন।
এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ওসি আরিফুর রহমান বলেন, প্রতিটি এলাকার আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ রাখতে আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি। এলাকার কোন স্থানে অপরাধ সংঘটিত কার্যক্রম চালানো হয় এবং অপরাধের মূল হটস্পট সমূহ চিহ্নিতকরণ, অপরাধীদের সনাক্তকরণে স্থানীয় জনসাধারণের সাথে ভূমিকা ছাড়া কোন অপরাধ দমন সম্ভব নয়।
পুলিশের সাথে জনসাধারণের সেতুবন্ধন সৃষ্টি হলে কোন অপরাধী ছাড় পাবে না। বিশেষ করে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, অনলাইন জুয়া প্রতিরোধে কার্যকরী কমিটি গঠনসহ অপরাধ সম্পর্কিত মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। পুলিশ ও জনসাধারণের মধ্যে দূরত্ব কমানোর লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাও চালুর করার আহ্বান জানান ওসি।
এলাকায় অপরাধমুক্ত করতে চাইলে জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব হবে। জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চকরিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। থানায় অভিযোগ দাখিলের ক্ষেত্রে সরাসরি অফিসার ইনচার্জ (ওসি) সাথে যোগাযোগ করাসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয় উক্ত মতবিনিময় সভায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছিলেন থানার উপপরিদর্শক (এস আই) আনোয়ার ও এএসআই মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।