শিরোনামঃ

সুরাজপুর-মানিকপুরের জনসাধারণের সাথে আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক থানা পুলিশের মতবিনিময় 

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের জনসাধারণের সাথে ডাকাতি, চুরি, বাল্যবিয়ে ও মাদকবিরোধী আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক এক সচেতনতামূলক মতবিনিময় সভা (উঠান বৈঠক) গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে।
​সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান স্থানীয় জনসাধারণ নিয়ে এ মতবিনিময় সভা (উঠান বৈঠক) করেন।
উক্ত সভায় এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতা ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
​আয়োজিত সভায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুর রহমান বলেন, ‘সমাজ থেকে চুরি, ডাকাতি, মাদক ও বাল্যবিয়ের মতো অপরাধ নির্মূল করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ অপরিহার্য। প্রতিটি পরিবার সচেতন হলে এবং অপরাধীদের বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিলে এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সম্ভব।’ তিনি যেকোনা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন এবং পুলিশি সেবা সহজীকরণের আশ্বাস দেন।
​সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ জানান, চকরিয়া থানা পুলিশের এমন ব্যতিক্রমী ও মাঠপর্যায়ের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। থানার ওসির সরাসরি উপস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং সচেতনতা সৃষ্টির এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন মানিকপুর সুরাজপুরের সর্বস্তরের জনগণ। এতে করে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে আসার পাশাপাশি অপরাধপ্রবণতা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL