শিরোনামঃ

মাতামুহুরীর বদরখালীতে জুতা চুরির ঘটনায় থানায় অভিযোগ, ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী হামলায় নিহত-১, আহত-৩

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসী হামলায় মেহেদী হাসান সাকিব (৩০) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এ ঘটনায় পিতা-পুত্রসহ আরো তিন ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। 
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতডালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও ওইদিন রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাকিব মারা যান।
নিহত সাকিব ওই এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় স্থানীয় পশু চিকিৎসক বলে জানাগেছে। 
ঘটনায় অপর আহতরা হলেন নিহত শাকিবের বাবা ওয়াজ উদ্দিন (৬৫), তার দুই ছোট ভাই আরফাত (১৮) ও মোশাররফ করিম (২১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদরখালী ইউনিয়নের দক্ষিণ সাতডালিয়া পাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছোট ছেলে আরফাত লবণ শ্রমিক হিসেবে কাজ করেন। লবণের কাজ করার সময়ে তার ব্যবহৃত জুতা গুলো একই এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে লবণ শ্রমিক কাইফু চুরি করে দাবি করেছেন। এনিয়ে দু'জনের মধ্যে তর্কাতর্তি ও মারামারি ঘটনা ঘটলে অভিযুক্ত কাইফু তার আত্মীয় নিয়ে বেড়দক মারধর করে আরাফাতকে আহত করে। এ ঘটনায় তার বড় ভাই মোশাররফ করিম বাদী হয়ে চকরিয়া থানায়  অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করার সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় হেলাল উদ্দিন মেম্বারের ছোট ভাই কথিত বিচ্চু বাহিনীর প্রধান বাহাদুরের নেতৃত্বে ইমন, কাইফুসহ ১৫-২০জন নারী পুরুষ দৈশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে
মোশাররফ করিমের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এতে বাঁধা দিতে গেলে তার বড় ভাই স্থানীয় পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (৩০), তার বৃদ্ধ বাবা ওয়াজ উদ্দিন (৬৫), ছোট ভাই আরফাতকে বেড়দক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার দিন রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব মারা যান। সাকিব মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

থানায় অভিযোগকারী ও আহত মোশাররফ করিম বলেন, ছোট ভাই আরফাতের জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে হেলাল মেম্বারের ছোট ভাই বিচ্চু বাহিনীর প্রধান বাহাদুর, ইমন, কাইফুসহ তার ১৫ থেকে ২০ জন স্বশস্ত্র সন্তাসী এনে আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার বড় ভাইয়ের মাথায় ও শরীরে গুরুতর আহত হয়। রাত সোয়া নয়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL