শিরোনামঃ

মানবিক সহায়তা নিয়ে সাংবাদিক জিয়াবুল হকের পাশে দাঁড়ালেন ইউএনও ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

এম.মনছুর আলম বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

চকরিয়া জনপদের খুবই পরিচিত মুখ মুল ধারার পেশাদার সাংবাদিক গুরুতর আহত এম.জিয়াবুল হকের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানবিক ইউএনও শাহীন দেলোয়ার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশু বিশেষজ্ঞ, পরোপকারী ও মানবিক চিকিৎসক ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন।
উপজেলার শীর্ষ পদের এ দুই কর্মকর্তা মানবিক বিবেচনা করে আহত সাংবাদিক জিয়াবুল হকের পাশে দাঁড়িয়ে পরিচয় দিলেন “মানুষ মানুষের জন্য’ জীবন জীবনের জন্য”।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে এ দুই কর্মকর্তা সাংবাদিকদের হাতে সহায়তার অনুদান তুলে দেন। 
জানাগেছে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার তাঁর নিজ তহবিল থেকে ৪০ হাজার টাকা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ব্যক্তিগত ভাবে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা তুলে দেন।হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার রাত সাড়ে ১০ টা থেকে একটানা সাড়ে ৫ ঘন্টা ঢাকার কলাবাগান এলাকার প্রাইভেট হাসপাতাল লং লাইফ হসপিটালে সাংবাদিক জিয়াবুলের ভেঙ্গে যাওয়া হাতের অংশ সফলভাবে অস্ত্রোপচার করা হয়। 
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম তাঁকে এই  অস্ত্রোপচার করেন। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। 
উল্লেখ্য,গত ২২ ফেব্রুয়ারী চকরিয়া উত্তর হারবাংয়ে বালুদস্যু সন্ত্রাসী নাজিম উদ্দীন গং কর্তৃক হামলায় সাংবাদিক জিয়াবুল হকের ডান হাত ভেঙে দুই টুকরো হয়ে যায়। দীর্ঘ ৪ মাসের অধিক সময় ধরে তাঁর হাত নিয়ে লেখা-লেখি ও কাজ করতে কষ্ট পেয়েছে। প্রথম অপারেশন ফেইল হলে দীর্ঘদিন পর ওই অংশে পূণরায় অপারেশন করে হাতে রিং (পিজারা) বসাতে হয়েছে। মানবিক সহায়তা দিয়ে পাশে থাকার জন্য উপজেলা নির্বহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন চকরিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL