বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি এবং চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম জামশেদের মাটির বসত বাড়িটি অতিবৃষ্টির কারণে বুধবার রাতে হঠাৎ ভেঙে গুড়িয়ে যায়। মাথাগোজার যেখানে ঠাই হতো সেই বাড়িটি গুড়িয়ে যাওয়ার কারণে তিনি পরিবার নিয়ে চরম দুর্ভোগ ও অসহায় অবস্থার মধ্যে পড়ে যান। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক সহায়তা নিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা জামশেদের পাশে দাঁড়ান পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক এম. আব্দুর রহিম ও পৌরসভার স্বেচ্ছাসেবকদলের সিনিয়র নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবকদল নেতা জামশেদ দীর্ঘ সময় ধরে দলীয় নানা কর্মসূচি, আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন সময়ে যিনি সবসময় সহযোদ্ধাদের পাশে থেকেছেন, আজ সেই প্রিয় সহযোদ্ধার কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।
তাঁর এহেন মানবিক বিপর্যয়ের মুহূর্তে যার যার সামর্থ্য অনুযায়ী শহিদুল ইসলাম জামশেদ ও তাঁর পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।