শিরোনামঃ

কালভার্টে বড় গর্ত, ঝুঁকিতে শিক্ষার্থী ও জনসাধারণের চলাচল

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১১ নম্বর মুছাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী চান্দের গৌ সড়কে একটি বক্স কালভার্টের ওপর বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে জনসাধারণ ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওই বক্স কালভার্টের ওপর দীর্ঘদিন ধরে গর্তটি রয়েছে। প্রতিদিন এ সড়ক ব্যবহার করে কৃষক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু গর্তের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
বিশেষ করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় কোনো শিশু শিক্ষার্থী অসাবধানতাবশত গর্তে পড়ে আহত হতে পারে। এছাড়া মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহন চলাচলেও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। দ্রুত সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
স্থানীয় বাসিন্দারা জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বক্স কালভার্টটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL