শিরোনামঃ

হাটহাজারীতে যুবলীগ নেতা ফরিদকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ৩ সদস্য আহত

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে নাজিম উদ্দীন ফরিদ (৪৯) নামে এক যুবলীগ নেতাকে আতশবাজি ও ককটেলসহ গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গতকাল শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেট এলাকায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপণ নাথের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই যুবলীগ নেতার সহযোগীদের অতর্কিত হামলায় ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০টি অবিস্ফোরিত ককটেল, ৬টি আতশবাজি ও ২টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ। নাজিম উদ্দীন ফরিদ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মাওলানা বাদশা আলমের ছেলে। সে বর্তমানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে এসআই রূপণ নাথ জানান, তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ৭ই জুন সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি নতুন মামলা দায়ের করেছে। এই মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL