শিরোনামঃ

জুলাই গণহত্যার বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতির অধিকার নেই: মীর হেলাল

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার এবং সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

আজ মঙ্গলবার (২৩ জুন) নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর যে নির্মম গণহত্যা চালানো হয়েছে, তার দাগ এখনো শুকায়নি। এই বর্বরতার সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তির প্রতিটি সদস্যের বিচার এ দেশের মাটিতে হতেই হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গণহত্যাকারী ও তাদের দোসরদের রাজপথে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার নৈতিক ও আইনি অধিকার নেই। নিষিদ্ধ সংগঠনটির যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, নাঙ্গলমোড়া বিএনপির আহবায়ক ড. সালাউদ্দীন আলী, যুবদল নেতা ফখরুল হাসান, মনিরুল আলম জনি ও ছাত্রনেতা তকিবুল হাসান চৌধুরী তকিসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানান এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন হাজারো নেতা-কর্মী। সমাবেশকে কেন্দ্র করে হাটহাজারী সদর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

এছাড়া বিকেলে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল ইসলামের সভাপতিত্ব ও নূরুল কবির তালুকদারের সঞ্চালনায় এক বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন চেয়ারম্যান, যুবদল নেতা মনিরুল আলম জনি, শিমুল, ও হেলাল উদ্দীন। সমাবেশ পরবর্তী অনুষ্ঠিত প্রতিরোধ মিছিলটি কলেজ গেইট এলাকা থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যাণ্ড দলীয় কার্যালয়ে গিয়ে শেষে। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে বহুদিন হচ্ছে, তারপরেও সেখান থেকে দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য দেশে রেখে যাওয়া তার কিছু সন্ত্রাস বাহিনী তৎপরতা চালাচ্ছে। এই দেশে যতদিন বিএনপি ও তার অঙ্গসংগঠন থাকবে ততদিন তাদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবো না। আমরা তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছি। দেশ ও দেশে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবো।

চট্টগ্রামের মাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ভূমিপুত্র জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ঘাঁটি। এই ঘাঁটিতে নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের রাজনৈতিক কোন কার্যক্রম চালাতে দিবো না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL