চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় কার্ডধারী অস্বচ্ছল নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি কার্ডধারী পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্নাত আরা বেগম, উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম, ইউপি সদস্য রেহেনা আক্তার, রোখসানা আক্তার, শফিউল বশর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, যুবদল নেতা ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দীন, জয়নাল মাষ্টার, গাজী মোরশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।