মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯ নম্বর ওয়ার্ড শাখা বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) বাদে মাগরিব আবিদ আলী তালুকদার বাড়িতে সংগঠনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)'র চন্দ্রবার্ষিক ওরশ শরীফ ও বার্ষিক কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাহেদ মিয়া। সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার মুহাম্মদ আনিসউল খান বাবর, মুহাম্মদ সাকিদুজ্জামান শফি, মুহাম্মদ মামুন মিয়া, মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, কাজী মুহাম্মদ আসলাম।এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, ওমর ফারুক জিকু, সেলিম উদ্দীন, নাছির উদ্দীন,তৌহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম সজীব, মুহাম্মদ আবদুল করিম, ইউনুস মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মামুন মিয়া।পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন।দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ সাহেদ মিয়াকে পুনরায় সভাপতি এবং মুহাম্মদ আনোয়ার হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন শাখা কমিটি গঠন করা হয়।