স্বেচ্ছোসেবক জনতা, গড়ে তুলি একতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় নগরের কাজীর দেউরী কাঁচাবাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি কাজীর দেউরী মোড় হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গিয়ে যোগ দেয়।এ সময় রাউজান উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো এলাকা।র্যালিতে নেতৃত্ব দেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মুছা মিয়া মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকরাম মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল।এতে আরো উপস্থিত ছিলেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মিজান উদ্দিন রিপন, মোহাম্মদ আলমগীর, সাইফুদ্দিন রুবেল, নাজিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, জসিম উদ্দিন মিঠু, নুরুল কিবরিয়া খোকন, জীবন খন্দকার, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ নাছির, নেজাম উদ্দিন, ওমর ফারুক, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, তৌহিদুল আনোয়ার চৌধুরী ইলিয়াস, মইনউদ্দিন আরমান, রহিম উদ্দিন রবিন, রহিম উদ্দিন বাবলু, মোহাম্মদ হোসেন, আব্দুল হালিম সিকদার, সোহেল গাজী, আকতার, রাসেল, মনিরুল ইসলাম মনির, কামরুল ইসলাম জনি, আশরাফ, হাজী ইলিয়াস, রিপন, সাইমন, সাহেদ, জীবন, সোহাগ, শিপন, সাবের, জমির উদ্দিন, সালাউদ্দিন, আরিফ, মোহাম্মদ মঞ্জু জাবেদ, কৃষ্ণ শীল, অপু, মিরাজ সায়মনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।