মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মুহাম্মদপুর রমজান আলী হাট শাখার উদ্যোগে ও প্রবাসী সদস্য মুহাম্মদ তসলিম উদ্দীনের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)এর চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এশার নামাজের পর আলেফ খান হাজীর বাড়িতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন। সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মুহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী।
আলোচক ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর রওজা শরীফের সাবেক খাদেম হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, রাউজান উপজেলা সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন কালু, কাজী মুহাম্মদ আসলাম, রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া মোহাম্মদপুর দায়রা শাখার দারুত্বায়ালীম সম্পাদক মোঃ সোলায়মান।
এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ রাসেল, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী মানিক, মুহাম্মদ শাহেদ মিয়া, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ নূরুল আবছার, মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ নাছির উদ্দীন, স্বপন বড়ুয়া, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ সজীব ও মুহাম্মদ মিনহাজুল আবেদীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে জিকিরে ছেমা পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ মারুফ। মিলাদ কিয়াম শেষে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।