শিরোনামঃ

রাউজানে ঐতিহাসিক হলদিয়া-ডাবুয়ার ২৬তম জশনে জুলুস অনুষ্ঠিত

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ঐতিহাসিক হলদিয়া-ডাবুয়ার ২৬তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টায় হলদিয়া উত্তরসর্তা দরগাহ বাজার থেকে জুলুসটি শুরু হয়। পরে দোস্ত মোহাম্মদ সড়ক, আমিরহাট বাজার, হযরত এয়াছিন শাহ সড়ক ও জগন্নাথহাট বাজার প্রদক্ষিণ করে হযরত এয়াছিন শাহ কলেজ মাঠে গিয়ে শেষ হয়।জুলুসে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ ও সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.) সহ বিভিন্ন হামদ-নাত ও দরুদ শরীফের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জুলুসে ফুল দিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িও ছিল, যা উপস্থিত মুসল্লি ও দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত আশেকে রাসুল জুলুসকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্থানে জুলুসে অংশগ্রহণকারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।
পরে হযরত এয়াছিন শাহ কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ-কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে সভাপতিত্ব করেন জুলুস কমিটির আহ্বায়ক ও পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ.)।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র কছুওয়াছা শরীফ শাজ্জাদানশীন ও আওলাদে গাউসে পাক আল্লামা শাহসুফি সৈয়্যদ জামাল আশরফ জিলানী আশরাফী (মা.জি.আ.)।তারঁ বক্তব্য বাংলায় অনুবাদ করেন মাওলানা সালামত রেজা কাদেরী।প্রধান বক্তা ছিলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড.নূ ক ম আকবর হোসেন।জুলুস কমিটির মহাসচিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাসুমুর রশিদ কাদেরী।উদ্বোধনী বক্তব্য রাখেন সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবী।বক্তব্য রাখেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু তৈয়্যব হামিদী,অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান,প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন,কচুখাইন মুহাম্মদিয়া দরবারের সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, গাউসিয়া হক কমিটি সর্ত্তাকুল শাখার উপদেষ্টা মোঃ মহিউদ্দিন জীবন,মাওলানা আবদুল মতিন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা কাজী সাইদুল আলম খাকী,আল্লামা ইদ্রিছ আনসারি,উপাধ্যক্ষ  মাওলানা শামসুল আলম নঈমি,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, শাহাবু সওদাগর,মোঃ জামাল কোম্পানী,মাওলানা আহমদ হোসেন রেজভী,মাওলানা নাসির কাদেরী,মাওলানা দিদার নূরী, মাওলানা মুনসুর উদ্দিন নেজামি, কাজী মাওলানা হাবিবুল হোসাইন,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যবুর রহমান, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন,এস এম কামাল, অর্থসচিব সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান, আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,আলহাজ্জ মোঃ শাহ আলম, মাওলানা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর,মোঃ নুরুল হায়দার, মাওলানা সোলায়মান চৌধুরী, মাওলানা জাফর আলম নুরী, মোঃ করিম উদ্দিন,এস এম জিয়াউল্লাহ, সৈয়্যদ মাওলানা গিয়াস উদ্দিন, মাস্টার মোঃ জামাল উদ্দিন,কমিটির সহ অর্থ সচিব মোঃ মামুন মিয়া, মোঃ জাবেদ,মোঃ মমতাজ উদ্দিন, মোঃ ওসমান গণী, নাজিম উদ্দিন মাইজভান্ডারী, মাওলানা জিলহাজ উদ্দিন, শায়ের মাওলানা আবদুল মাবুদ,মাওলানা কুতব উদ্দিন, মাওলানা মিনহাজ, মাওলানা জোনায়েদ কাদেরী,  মাওলানা রাশেদ রেজা, মাওলানা নঈমুল হক, শায়ের হাফেজ মিনহাজ, রাসেদ কোম্পানী ।
সর্বশেষ মিলাদ কিয়ামমা পরিচালনা করেন মাওলানা ওসমান গনী কাদেরী।মোনাজাত করেন সৈয়্যদ জামাল আশরফ জিলানী আশরাফী (মা.জি.আ.)।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL